Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাউনিয়ায় আখচাষিদের সুদিন

  • ফলন ও দাম দুটোই ভালো
মো. আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর)
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২
কাউনিয়ায় আখচাষিদের সুদিন

ছবি: আগামীর সময়

রংপুরের কাউনিয়ায় এবার ভালো হয়েছে আখের ফলন। একই সঙ্গে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও মিলছে ভালো। এতে লাভের মুখ দেখছেন উপজেলার আখচাষিরা। কৃষকরা বলছেন, একবার আবাদ করে ভালো দাম পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে তাদের। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কাউনিয়ায় ১৫ হেক্টর জমিতে গেন্ডারি উফশি, ঈশ্বরদী-১৬ ও স্থানীয় জাতের আখ চাষ হয়েছে। তিস্তা নদীবেষ্টিত চরবিশ্বনাথ, আজমখাঁ, চরগনাই, গদাই, চরঢুষমাড়া, গোপিডাঙ্গা, মধ্যহরিশ্বর, আরাজি হরিশ্বর, চরনাজিরদহ, প্রাণনাথচর, চরচতুরাসহ ২৯টি চরে অন্য ফসলের পাশাপাশি হচ্ছে আখ চাষ।

এবার ৬০ শতাংশ জমিতে গেন্ডারি আখ চাষ করেছেন মধ্যহরিশ্বর গ্রামের কৃষক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, আখ চাষে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আখ রোপণের পর সাথি ফসল হিসেবে কাঁচা মরিচ চাষ করে উঠে এসেছে সেই খরচের একটি অংশ। এখন বিক্রি করছেন আখ। এ মৌসুমে ১ লাখ ৫০ হাজার টাকার বেশি আয় হবে বলে আশা করছেন তিনি। আগামী মৌসুমের জন্য সংরক্ষণও করেছেন আখের চারা।

হরিশ্বর বটতলা এলাকার কৃষক ইদ্রিস আলী বলেছেন, আশ্বিন মাসের শুরুতে আখের চারা রোপণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ক্ষেত থেকেই আখ কিনছেন। বর্তমানে ১০০টি গেন্ডারি আখ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং দেশি জাতের আখ ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষকরা জানিয়েছেন, বছরে একবার ফলন দেয় আখ। তবে বিক্রির সময় একসঙ্গে পাওয়া যায় বড় অঙ্কের টাকা। গোখাদ্য ও জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় আখের পাতা। তবে সহজশর্তে কৃষিঋণ, উন্নত বীজ, আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তিগত প্রশিক্ষণ, সংরক্ষণ ও বিপণনব্যবস্থা না থাকায় আরও বেশি লাভ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেছেন, চরাঞ্চলের পলিযুক্ত উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো হয়েছে আখের ফলন। ১৫ হেক্টর জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১৫ টন আখ। এবার সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রণোদনা।

 

রংপুরআখচাষিআখের ফলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    advertiseadvertise