Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাসস্টাফের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ সুপারভাইজার আটক

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২১:২১
বাসস্টাফের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ সুপারভাইজার আটক

আটক সুপারভাইজার— সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রীবাহী বাসের সুপারভাইজারের আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. হেলাল উদ্দিন (হেলাল) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২, সিপিসি-১। আজ রবিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক হেলাল উদ্দিন কুমারখালী সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ঢাকা থেকে কুমারখালী রুটে চলাচলকারী দূরপাল্লার রোজিনা পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব-১২, সিপিসি-১ (কুষ্টিয়া কোম্পানি) জানায়, রাজবাড়ী থেকে বাসযোগে একটি বড় ইয়াবার চালান কুষ্টিয়ায় আনা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে কুমারখালীর ময়েনমোড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে আসা রোজিনা পরিবহনের একটি বাস থেকে কুমারখালী কাজীপাড়া এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে নামেন হেলাল। সেখান থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় ময়েনমোড় এলাকায় র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এনসিপি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে : রিজভী

০২ আগস্ট ২০২৬

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক বলেছেন, ‘গোপন সংবাদে জানা যায় রাজবাড়ী থেকে ইয়াবার একটি চালান কুষ্টিয়ার দিকে আনা হচ্ছে। এই সংবাদ পাওয়ার পর র‍্যাবের একটি দল কুমারখালীর ময়েনমোড় এলাকায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ইয়াবাকুষ্টিয়াকুমারখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র