Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়

শাটডাউনে প্রশাসনিক দপ্তরের তালা খুললেন ভিসি

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:৩৪
শেয়ার করুন:
শাটডাউনে প্রশাসনিক দপ্তরের তালা খুললেন ভিসি

ছবি: আগামীর সময়

পদোন্নতির দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি। প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলিয়েছিলেন তারা। দুইদিন পর আজ বৃহস্পতিবার দুপুরে তালাগুলো খুললেন উপাচার্য (ভিসি) প্রফেসর তৌফিকুল আলম।

শিক্ষকদের আন্দোলেন বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরে চলা অচলাবস্থা নিরসনে নেওয়া এই উদ্যোগ- জানালেন ভিসি।

দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন অন্তত ৬০ জন শিক্ষক। তাদের অভিযোগ, পদোন্নতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তী সিন্ডিকেট সভায় তা বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং ওই সভায় শিক্ষকদের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি বলে উঠেছে অভিযোগ।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা সাধারণ সভা করে গত ১০ মে থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। উপাচার্যকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়, একযোগে বন্ধ রাখা হয় ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। প্রশাসনিক পদ থেকে সড়ে দাঁড়ান কয়েক শিক্ষক। 


আরও পড়ুন

প্রক্টরের পদত্যাগ অবাঞ্ছিত উপাচার্য, শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়

১০ মে ২০২৬


এই শাটডাউনে স্থবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। অনেকের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে তৈরি হবে সেশন জট।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র শরিফুল আলমের মত, ‘পরীক্ষা ও ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের আইন বহির্ভূত দাবীর কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মনীতি অনুসরণ করে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন সময়।

এর মধ্যে আজ সকালে প্রশাসনিক দপ্তরের তালা খুললেন ভিসি। তিনি বলেছেন, ‘ইউজিসির নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি দেওয়ার কোনো এখতিয়ার নেই। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি, শিক্ষকদের আলোচনার আহ্বান জানিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এমন অবস্থার মধ্যে প্রশাসনিক দপ্তরের তালা অপসারণের উদ্যেগ নেওয়া হয়েছে। দপ্তরগুলো চালুর চেষ্টা করা হচ্ছে।’

বরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়ববি উপাচার্যশাটডাউন কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান