চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের চেয়ারে বসা অবস্থায় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন ব্যক্তি তাকে উপাচার্যের চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি,...