Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

পদোন্নতি জটিলতায় অচল বরিশাল বিশ্ববিদ্যালয়, বন্ধ সব কার্যক্রম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:৫৪
পদোন্নতি জটিলতায় অচল বরিশাল বিশ্ববিদ্যালয়, বন্ধ সব কার্যক্রম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে চলা পদোন্নতি জটিলতাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি। সমাধানের আশ্বাস মিললেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা শেষ পর্যন্ত ১০ মে থেকে পূর্ণ শাটডাউন কর্মসূচিতে গেছেন, যার ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে  বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

শিক্ষকদের অভিযোগ, পদোন্নতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সিন্ডিকেট সভায় তা বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং ওই সভায় শিক্ষকদের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি বলে ওঠেছে অভিযোগ। 

এর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা সাধারণ সভা করে ১০ মে থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। উপাচার্যকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তারা, একযোগে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও নেন। একই সঙ্গে কয়েকজন শিক্ষক প্রশাসনিক পদ থেকেও সরে দাঁড়ান, যা পরিস্থিতিকে করে তোলে আরও জটিল। 

এই আন্দোলনের সূত্রপাত মূলত এপ্রিল মাস থেকেই। প্রথমে কর্মবিরতি ও প্রতীকী কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ শুরু হলেও ধীরে ধীরে তা রূপ নেয় পূর্ণাঙ্গ শাটডাউনে। দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন প্রায় ৬০ জন শিক্ষক।

বর্তমানে এই শাটডাউনের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে  অনিশ্চয়তা ও উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে সেশন জট তৈরি হয়ে শিক্ষাজীবনে ফেলতে পারে বড় ধরনের প্রভাব। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মনীতি অনুসরণ করে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন। তবে চলমান পরিস্থিতিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের মধ্যে চলেছে আলোচনার তোড়জোড়।

বরিশাল বিশ্ববিদ্যালয়পদোন্নতিশাটডাউন কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক