Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুর্গাপূজার প্রস্তুতিসভায় হট্টগোল, বৈঠক বর্জন করে বেরিয়ে গেলেন নেতারা

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২০:১০
দুর্গাপূজার প্রস্তুতিসভায় হট্টগোল, বৈঠক বর্জন করে বেরিয়ে গেলেন নেতারা

ছবি: আগামীর সময়

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় হিন্দু ধর্মাবলম্বী নেতাদের পর্যাপ্ত সময় না দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সভা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে যান জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। পরে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার বৈঠকে যোগ দেন।

আজ সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা শুরু হয়। এতে জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মীয় প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় উপজেলা পর্যায়ের চার থেকে পাঁচজন পূজা উদযাপন কমিটির প্রতিনিধির বক্তব্য শোনার পর পূর্বনির্ধারিত আরেকটি কর্মসূচির কথা উল্লেখ করে আলোচনা সংক্ষেপ করার কথা জানালেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এরপর রাজনৈতিক নেতা ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন।


আরও পড়ুন

ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম, স্থায়ী সমাধান চেয়ে পদযাত্রা

০৫ অক্টোবর ২০২৬

এ সময় উপস্থিত পূজা উদযাপন পরিষদের অনেক নেতা নিজেদের এলাকার পূজা আয়োজনসংক্রান্ত সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হন। একপর্যায়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ অন্য নেতারা ক্ষোভ প্রকাশ করে সভা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে যান। এতে সভাকক্ষে হট্টগোল সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা পরিস্থিতি শান্ত করেন। তার অনুরোধে পূজা উদযাপন পরিষদের নেতারা আবার বৈঠকে ফিরে আসেন।


ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা বলেছেন, তিনি কিছুক্ষণ বক্তব্য দিয়েছেন। তার আগে আরও তিন থেকে চারজন প্রতিনিধি কথা বলেছেন। এরপর বক্তব্য সংক্ষেপ করার কথা জানানো হলে উপস্থিত নেতারা অসন্তোষ প্রকাশ করেন।

বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেছেন, বছরে একবারই জেলার পূজা উদযাপন কমিটির নেতারা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পান। বিভিন্ন উপজেলা থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরত্ব পেরিয়ে প্রতিনিধিরা সভায় আসেন। তাদের নানা ধরনের দাবি ও সমস্যা থাকে।

তার ভাষ্য, সভায় কথা বলার সুযোগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। তিনি বললেন, ‘জেলা প্রশাসকের দাওয়াতে আমরা সেখানে গিয়েছি। ডেকে নিয়ে তিনি অপমান করতে পারেন না। আমাদের জন্যই মিটিং। আমরা যদি কথা বলতে না পারি, তাহলে লাভ কী?’

পরিমল চন্দ্র দাস উল্লেখ করেন, জেলা প্রশাসকের সময় সংকট থাকলে অন্যদিন বৈঠকের আয়োজন করা যেত। তিনি বললেন, ‘তিনি বলেছেন শিক্ষক দিবস উপলক্ষে মিটিং আছে। সময় যেহেতু কম, তাহলে আমাদের পরের দিন মিটিং দিতেন।’

পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশার আহ্বানে তারা আবার বৈঠকে যোগ দিয়েছেন বলেও জানালেন তিনি।

হট্টগোল ও পূজা নেতাদের সভা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেছেন, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সময় জেলা কমিটির নেতারা কথা বলেননি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময় তারা কেন তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে আপত্তি জানান। এতে তারা মনঃক্ষুণ্ন হয়ে সভা থেকে উঠে চলে যান। পরে অবশ্য তারা আবার বৈঠকে ফিরে আসেন।

দুর্গাপূজাবগুড়াহট্টগোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর