Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ৪ মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৮:১৭
টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ৪ মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও তা পরিবহনে ব্যবহার হওয়া চারটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় র‌্যাব-১৫-এর হোয়াইক্যং ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। আটক আবসার মিয়ার (২০) বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকায়।

র‌্যাব-১৫ জানায়, হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি বিপুল মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্য আসে গোপন সূত্রে। সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে দলটি। বাহিনীর সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে আবসার মিয়াকে আটক করেন। পরে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবসার মিয়া টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশে বিক্রির কথা স্বীকার করেছেন।

জব্দ ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

টেকনাফর‌্যাব-১৫
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য