কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ ২৩ মামলার পলাতক আসামি নুরুল কাদের ওরফে নুর কাদেরকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তার বিরুদ্ধে আদালতের জারি করা পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।শুক্রবার ২৪ জুলাই র্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার কুখ্যাত ডাকাত দলনেতা এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর কাদের সদর থানার উত্তরণ এলাকায়...