Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত, মুসল্লিদের ঢল

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১৫:২০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত, মুসল্লিদের ঢল

ছবিঃ আগামীর সময়

ভোররাত থেকেই টুপটাপ বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল বাগেরহাটের আকাশ। তরে সেই জলরেখা থামাতে পারেনি মানুষের ঈদের টান। ইতিহাসের স্তব্ধ ইটের ভাঁজে দাঁড়িয়ে থাকা ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ ভরে ওঠে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এর আগে, সকাল ৬টা থেকেই মসজিদমুখী মানুষের স্রোত শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই স্রোত নদীতে পরিণত হয়, আর সকাল ৭টার আগেই মসজিদের মূল নামাজকক্ষ পূর্ণ হয়ে যায়। পরে মসজিদের দুই পাশ ও উন্মুক্ত প্রাঙ্গণেও নামাজের ব্যবস্থা করা হলে সেখানেও কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুলনা থেকে আসা এক মুসল্লি জানান, বষ্টি হলেও এখানে নামাজ পড়ার অনুভূতিটা অন্যরকম। প্রতি বছরই চেষ্টা করি এখানে ঈদের নামাজ আদায় করতে। পিরোজপুর থেকে আগত আরেকজন বলেন, ভোরে রওনা দিয়েছি। কষ্ট হলেও এখানে এসে নামাজ পড়তে পারাটা মানসিক শান্তি দেয়।

স্থানীয় বাসিন্দা মুন্না শেখ বলেন, এত বৃষ্টির মধ্যেও মানুষের ঢল প্রমাণ করে এই মসজিদের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা নিজ নিজ পরিবার ও প্রয়াত স্বজনদের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং দান-খয়রাতে অংশ নেন।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, এটি তার সংসদ সদস্য হিসেবে প্রথম ঈদের জামাত। দলমতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলতে হবে। পাশাপাশি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের আহ্বান জানান তিনি এবং রমজানের আত্মশুদ্ধির শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

এদিকে দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব নাসির উদ্দিন। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদুল ফিতরঈদ নামাজঈদের জামাতষাটগম্বুজ মসজিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!