Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বাড়িতে ঝুলছে ‘বোমাসদৃশ’ তিনটি বস্তু, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৮
বাড়িতে ঝুলছে ‘বোমাসদৃশ’ তিনটি বস্তু, এলাকায় আতঙ্ক

ছবি: আগামীর সময়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের বাড়ির গেটে, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

আজ বৃহস্পতিবার ভোরে বস্তুগুলো দেখতে পেয়ে থানায় খবর দেন ওই বাড়ির লোকজন। পরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘিরে ফেলে পুরো এলাকা। 

স্থানীয়রা জানিয়েছেন, কে বা কারা  রাতে এসব রেখে গেছেন, তা জানেন না ওই বাড়ির লোকজন। সকালে ঘুম থেকে উঠে এসব বস্তু দেখে আতঙ্কিত হয়েছেন তারা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা হিসেবে ধারণা করছে পুলিশ।

‘পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘিরে রাখা হয়েছে পুরো বাড়ি। সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে; পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা,’ বলছিলেন ওসি।

এদিকে এ ঘটনা কেন্দ্র করে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয়দের।


বাড়িবোমা সদৃশ বস্তুএলাকায় আতঙ্ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise