টিউমার কাটতে গিয়ে রগ কাটলেন ডাক্তার

গ্রাফিকস: আগামীর সময়
পায়ে টিউমার নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী আনু বেগম। স্বাভাবিকভাবে হাঁটাচলা করেই মাদারীপুর শহরের নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালে ভর্তি হন তিনি। তবে টিউমার অপসারণের পর পায়ের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
আনু বেগম মাদারীপুর সদর উপজেলার চর কালিকাপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য, পায়ে ব্যথা নিয়ে তিনি চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মাসুমের পরামর্শ নেন। পরে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার পর পায়ের গোড়ালির টিউমার অপসারণের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গত শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন আনু বেগম।
তবে চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মাসুমের দাবি, পরীক্ষার রিপোর্টে ভুল থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য চিকিৎসকদের সমন্বয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রোগীর তেমন স্বাস্থ্যঝুঁকি নেই বলেও দাবি করেন তিনি।



