Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৮ শিক্ষকের মাদ্রাসায় ২৩ পরীক্ষার্থীর ২২ জনই ফেল

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৯:৩৪
১৮ শিক্ষকের মাদ্রাসায় ২৩ পরীক্ষার্থীর ২২ জনই ফেল

মনোরম একাডেমিক ভবন। চমৎকার শিক্ষার পরিবেশ। আছেন ১৮ জন শিক্ষক-শিক্ষিকা ও পাঁচ কর্মচারী। এত সুযোগ-সুবিধা থাকার পরও ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলে ভরাডুবি। এমন চিত্র দেখা গেছে, খুলনার কয়রা উপজেলার আছিয়া মহিলা দাখিল মাদ্রাসায়।

২৬ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ২৩ জন। তাদের মধ্যে পাস করেছে মাত্র একজন। বাকি ২২ জনই অকৃতকার্য হয়েছে। পাসের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। পাস করা একমাত্র শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এমন ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, উপকূলীয় কয়রার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ হলেও সেসব প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে সন্তোষজনক। সেখানে উন্নত অবকাঠামো ও পর্যাপ্ত শিক্ষক থাকার পরও একটি মাদ্রাসা থেকে মাত্র একজনের পাস করা মেনে নেওয়া কঠিন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা এমনিতেই কম। ১৮ শিক্ষক যদি শিক্ষার্থীদের পড়াশোনায় যথাযথভাবে নজর দিতেন, তাহলে ফলাফল এতটা খারাপ হওয়ার কথা নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার পাশাপাশি শিক্ষকদের পাঠদান ও নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


আরও পড়ুন

৫৪ বছরে এসএসসি পাস, পেলেন জিপিএ ৪.৩৫

১১ আগস্ট ২০২৬


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বললেন, ‘মাদ্রাসার সুপার পাঠদানের চেয়ে নিয়োগসংক্রান্ত বিষয়ে বেশি ব্যস্ত থাকেন।’

তাদের দাবি, সুপারের ছেলে এবং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের স্ত্রীসহ কয়েকজনকে বিতর্কিতভাবে চাকরি দেওয়া হয়েছে। এসব নিয়োগ নিয়ে গত বছর জটিলতা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যায় বেতনও।

তবে মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রবিউল ইসলাম এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফলাফল নিয়ে তিনি বললেন, ‘বিগত কয়েক বছর আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে। এবারও ভালো ফল হবে বলে আশাবাদী ছিলাম। তবে কীভাবে কী হলো, বুঝতে পারছি না।’

তিনি জানান, ২৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ২৩ জন।

মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কয়েকবার ফোন করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপে খুদে বার্তাও পাঠানো হয়। তবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বললেন, ‘একটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন পাস করা অত্যন্ত দুঃখজনক। ফলাফল পর্যালোচনা করে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও শিক্ষকদের পাঠদান আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


মাদ্রাসাশিক্ষাদাখিল পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার