Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শিশু গৃহকর্মী নির্যাতন: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:২৯
শিশু গৃহকর্মী নির্যাতন: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত শিশু আয়েশা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বৃহস্পতিবার জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে চিকিৎসক কে এম আব্দুল্লাহ আল নোমান ও কিমিয়া সাদাত তোফাকে করা হয় গ্রেপ্তার।

পুলিশ জানায়, বুধবার সকালে অভিযুক্তদের বাসার পাশের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পরে তাকে ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় নয় মাস আগে আয়েশাকে কাজের জন্য পাঠানো হয় ওই দম্পতির বাসায়। তবে গত তিন মাস ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল বন্ধ। সম্প্রতি চিকিৎসক দম্পতি পরিবারকে জানায়, চুরি করে পালিয়েছে আয়েশা। এ ঘটনায় গত ২৬ এপ্রিল সদর থানায় করা হয় সাধারণ ডায়েরি।

পরিবারের অভিযোগ, আয়েশাকে নিয়মিত করা হতো নির্যাতন এবং এখন চোর হিসেবে অভিযুক্ত করার চেষ্টা চলছে তাকে। এ ঘটনায় থানায় মামলা করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নোমান দাবি করেন, তার স্ত্রী গর্ভবতী হওয়ায় শিশুদের দেখাশোনার জন্য রাখা হয়েছিল আয়েশাকে। গত ২২ এপ্রিল আয়েশা তাদের বাসা থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি আড়াল করতেই তাদের বিরুদ্ধে আনা হচ্ছে নির্যাতনের অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানালেন, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দম্পতিকে। তাদের আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


ব্রাহ্মণবাড়িয়ানির্যাতনগৃহকর্মী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise