Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ট্রাক আটকে কাপাসিয়া–গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৩:২৪
ট্রাক আটকে কাপাসিয়া–গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ

দুটি ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে রাস্তার দুই পাশে আটকে পড়ে। ফলে কাপাসিয়া–গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: আগামীর সময়

কাপাসিয়া–গাজীপুর আঞ্চলিক সড়কে গতকাল মঙ্গলবার ভোর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গতকাল বলখেলা–নরুন এলাকায় চেরাগআলী মোড়ের আগে দুটি ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে রাস্তার কিনারা দেবে যায়। এতে দুটি ট্রাকই রাস্তার দুই পাশে কাত হয়ে আটকে পড়ে। এরপর থেকেই সড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। ট্রাকগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। 

চেরাগআলী এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের বলেছেন, ‘এ সড়ক অনেক সরু। দুই পাশেই মাটি নরম। ভারী ট্রাক একসঙ্গে আসলে প্রায়ই সমস্যা হয়। এবার তো পুরো রাস্তাই বন্ধ হয়ে গেছে।’

আরও পড়ুন

প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

০৪ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দা মোছা. রওশন আরা বললেন, ‘স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই দুর্ভোগে পড়েছেন। দ্রুত ট্রাক দুটি সরিয়ে সড়ক চালু করা প্রয়োজন।’

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সোহেল মিয়া মন্তব্য করেন, সকাল থেকে যাত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি খরচ হচ্ছে।

আরেক অটোরিকশাচালক মো. আল-আমিন উল্লেখ করেন, অনেক যাত্রী মাঝপথে নেমে হেঁটে পার হচ্ছেন। আমাদের আয় কমে গেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করা দরকার।

স্থানীয়দের অভিযোগ, কাপাসিয়া–গাজীপুর সড়কের এ অংশ দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহনের চাপ বাড়লেও সড়কটি প্রশস্ত করা হয়নি। তাই প্রায়ই এমন দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন তারা।

ঘটনাস্থলে আছেন কাপাসিয়া থানার ওসি জুবায়ের হোসেন। তার ভাষ্য, নরসিংদী থেকে রেকার আনা হচ্ছে। রেকার আসার পরে ট্রাক দুটি সরানোর কাজ শুরু হবে।

তবে দুপুর ১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাক দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অনেক যাত্রী।

যান চলাচল বন্ধগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী