Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দির চরে ক্ষীরা চাষে বদলেছে হাজারো কৃষকের জীবন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪
শেয়ার করুন:
দাউদকান্দির চরে ক্ষীরা চাষে বদলেছে হাজারো কৃষকের জীবন

দাউদকান্দি উপজেলার গোমতী নদীর চরে শীতের মৌসুমি খিরা চাষের জমিতে পরিচর্যা করছে কৃষকেরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে শীত মৌসুমে ব্যাপকভাবে ক্ষীরা চাষ করেন কৃষকেরা। বছরের পর বছর ধরে এই চাষের সঙ্গে জড়িয়ে আছে দাউদকান্দি ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার প্রায় ৪৫ গ্রামের মানুষের জীবিকা। পূর্বপুরুষের পেশা ধরে রেখে অনেক পরিবার ক্ষীরা চাষ করে সংসার চালাচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এসব ক্ষীরা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৭০ বছর আগে দাউদকান্দির গঙ্গাপ্রসাদ গ্রামে প্রথম ক্ষীরা চাষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নসহ আশপাশের চরাঞ্চলে। গোমতী, কাঁঠালিয়া, খিরাই ও মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরগুলোতে এখন শীত মৌসুমে যত দূর চোখ যায়, দেখা মেলে ক্ষীরার ক্ষেত।

গঙ্গাপ্রসাদ, বাহেরচর, হাসনাবাদ, গোলাপেরচর, চেঙ্গাকান্দি, নয়াহাসনাবাদ ও দুধঘাটাসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা ক্ষীরা চাষ করেন। তাদের কেউ দেশের বিভিন্ন স্থান থেকে কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা দরে বীজ সংগ্রহ করেন। আবার কেউ নিজেরাই বীজ উৎপাদন করে চাষ করেন।

কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, শীত মৌসুমে প্রতি কানি জমিতে ২০ থেকে ২২ মণ ক্ষীরা উৎপাদন হয়। গরমের সময় ফলন কমে প্রতি কানিতে ৭ থেকে ৮ মণে নেমে আসে। প্রতি বিঘা জমিতে চাষের খরচ প্রায় ৩ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা লাভ থাকে বলে জানিয়েছেন তারা। তবে উৎপাদন ও লাভের পরিমাণ মৌসুম, ফলন এবং বাজারদরের ওপর নির্ভর করে।

দাউদকান্দি বাজার ও নতুন ফেরিঘাট এলাকায় প্রতিদিন সকাল-সন্ধ্যা ক্ষীরার পাইকারি বাজার বসে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসব বাজারে এসে ক্ষীরা কিনে নিয়ে যান। পরে তা বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করেন তারা।

আরও পড়ুন

সাতক্ষীরায় লবণাক্ত ঘেরের পাড়ে অসময়ের তরমুজ

১৩ নভেম্বর ২০২৬

চরাঞ্চলে সরেজমিনে দেখা যায়, ক্ষীরার খেতে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও কাজ করছে। কেউ ক্ষেত থেকে ক্ষীরা তুলছেন, কেউ বাছাই করছেন, আবার কেউ বস্তায় ভরছেন। মোহাম্মদপুর গ্রামের আছিয়া বেগম ক্ষীরার খেতে কাজ করেন। তিনি বলেছেন, ‘আমার বাপ গরিব মানুষ। ক্ষীরা ক্ষেত কইরা চারটা ডাল-ভাত পেটে দিবার পারি।’

গঙ্গাপ্রসাদ এলাকার আব্দুল হালিম বললেন, ১৯৩৮ সালের দিকে এ অঞ্চলে ক্ষীরা চাষ শুরু হয়েছিল। তখন আমি ছোট ছিলাম। আমার বাবা চরে ক্ষীরার ক্ষেত করতেন এবং উৎপাদিত ক্ষীরা দাউদকান্দি বাজারে নিয়ে বিক্রি করতেন। এখন আমিও একই পেশায় যুক্ত।

দুধঘাটা গ্রামের আয়েত আলী বাবার পেশার সূত্র ধরে ক্ষীরা চাষে যুক্ত হয়েছেন। তার ভাষ্য, চরে ক্ষীরা চাষ করে আমরা অভাবের সংসারে দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারছি। এটুকুই আমাদের সুখ।

অন্যদিকে চরবাউইসা গ্রামের আব্দুল মান্নান বলেছেন, আমার বাবাও ক্ষীরা চাষ করতেন। আমার কাছে এই চাষ পূর্বপুরুষের ঐতিহ্য। ক্ষেতের আয়েই আমাদের সংসার চলে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে ক্ষীরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর। এরই মধ্যে ৩৬০ হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়েছে। কিছু এলাকায় এখনো চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানিয়েছেন, এ উপজেলায় আগেও ক্ষীরার ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে ক্ষীরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই পরিমিত সার ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব।

কুমিল্লাক্ষীরা চাষকৃষকগোমতী নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল