কুমিল্লার দাউদকান্দি উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে শীত মৌসুমে ব্যাপকভাবে ক্ষীরা চাষ করেন কৃষকেরা। বছরের পর বছর ধরে এই চাষের সঙ্গে জড়িয়ে আছে দাউদকান্দি ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার প্রায় ৪৫ গ্রামের মানুষের জীবিকা। পূর্বপুরুষের পেশা ধরে রেখে অনেক পরিবার ক্ষীরা চাষ করে সংসার চালাচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এসব ক্ষীরা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৭০ বছর আগে দাউদকান্দির গঙ্গাপ্রসাদ গ্রামে প্রথম ক্ষীরা চাষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দাউদকান্দ...