Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেড়া

যমুনায় গোসলে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২১:০৬
যমুনায় গোসলে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

ছবি: আগামীর সময়

পাবনার বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র। আজ সোমবার দুপুর ১২টার দিকে আমিনপুর থানার কাজিরহাট নটাখোলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) এবং পাবনা শহরের দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনেই নবম শ্রেণির শিক্ষার্থী।


আরও পড়ুন

প্রাণ বাঁচানোর বাহনই এখন প্রাণঘাতী

০৩ আগস্ট ২০২৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।


কাজিরহাট নৌ ফাঁড়ির ওসি অরবিন্দ সরকার জানালেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বেড়াস্কুলছাত্রযমুনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: