মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড, জরিমানা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পাঁচজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার টেংরাখালী এলাকার মো. নাজমুল, মহেশপুরের মো. আরাফাত (২০), লক্ষ্মীপাশার মো. মিজান (২৩), কৃষ্ণকাঠির মো. সজীব (২৩) ও পাদ্রীশিবপুর এলাকার সাব্বির খান (২১)।
গতকাল শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও মো. ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।




