Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিকিৎসার আশায় লোকালয়ে হাতি, উল্টো ইট ছুড়েছে মানুষ

  • ভর দিতে পারছে না গুলিবিদ্ধ পায়ে
  • চিকিৎসার ১০ দিন পর ফের লোকালয়ে
  • ঘরবাড়ি ও সুপারি গাছের ক্ষতিতে ক্ষুব্ধ মানুষ
  • তাড়া-উত্যক্তে আরও বিপন্ন প্রাণীটি
কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
চিকিৎসার আশায় লোকালয়ে হাতি, উল্টো ইট ছুড়েছে মানুষ

ছবি: আগামীর সময়

শরীরে গুলির ক্ষত। পেছনের ডান পায়ের গভীর জখম। ক্ষতস্থানে যন্ত্রণা, পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছে না। এক পা এগিয়ে আবার থেমে যাচ্ছে। কখনো দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ। এমন অসহায় অবস্থায় বন ছেড়ে মানুষের লোকালয়ে আশ্রয় নিয়েছিল বন্যহাতিটি। কারণ, ১০ দিন আগে এসে সে চিকিৎসা পেয়েছে। কিন্তু এবার সেভাবে আশ্রয়ও মিলল না। বরং অসুস্থ প্রাণীটির দিকে ছোড়া হলো ইট-পাটকেল, ছুড়ে মারা হলো আগুন।

গতকাল শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে ঢুকে পড়ে গুলিবিদ্ধ হাতিটি। একপর্যায়ে একটি বসতঘরের আঙিনায় অবস্থান নেয়। তিন পায়ে খুড়িয়ে তার চলাচলে আশপাশের কয়েকটি ঘর ও সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হয়। হাতিটির এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন। তারা হাতিটিকে তাড়াতে ইট-পাটকেল ছোড়েন, আগুন জ্বালিয়ে ভয় দেখান। এমনকি একপর্যায়ে হাতিটির লেজে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর শরীরে ৮টি গুলির ক্ষত নিয়ে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় সঙ্গীসহ হাতিটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর থেকে লোকালয়ের আশপাশে আহত হাতিটির সঙ্গে অবস্থান করে অন্য হাতিটি। দুই দিনের অভিযানের পর বন বিভাগের সদস্যরা তাকে খুঁজে চিকিৎসা দেন। ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল এতে নিয়োজিত ছিলেন।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান তখনই জানিয়েছিলেন, হাতিটির শরীরে পাওয়া যায় আটটি গুলির ক্ষত। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আঘাত ছিল পেছনের ডান পায়ের হাড় ও টার্সাল জয়েন্টে।

তার ভাষ্য, পায়ের জয়েন্টের ভেতরে থাকা গুলি সহজে বের করা সম্ভব নয়। গুরুতর এই আঘাতের কারণে হাতিটি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না, তা নিয়েও ছিল শঙ্কা।

স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের বলেছেন, তারপরও বাঁচার চেষ্টা করছিল হাতিটি। চিকিৎসা শেষে পাহাড়ে ফিরে গিয়েছিল। পাশে ছিল আরেকটি হাতি। আহত সঙ্গীটি যখন ধীরে ধীরে হাঁটছিল, সুস্থ হাতিটিও তার পাশে ছিল। কখনো অপেক্ষা করছিল, কখনো অনুসরণ করছিল। মানুষের তৈরি নিষ্ঠুরতার বিপরীতে বনের এই নীরব সঙ্গ যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছিল, বিপদে সঙ্গীকে ছেড়ে যায় না তারা- যোগ করেন তিনি।

স্থানীয় অপর বাসিন্দা নজরুল ইসলাম বলেছেন, চিকিৎসার ১০ দিন পর সেই আহত হাতিই আবার নেমে এলো লোকালয়ে। শনিবার ভোর ৫টার দিকে হলবনিয়া এলাকায় ঢোকার পর কয়েকটি বসতঘর ও শতাধিক সুপারি গাছ ক্ষতিগ্রস্ত করে হাতিটি। আহত পা নিয়ে ঘুরতে থাকা প্রাণীটিকে দেখতে মুহূর্তেই ভিড় জমে যায়। দুই থেকে তিনশ মানুষ সেখানে জড়ো হন। কেউ ছবি তুলতে, কেউ কাছে যেতে, কেউবা হাতিটিকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন।

তার ভাষ্য, পরিস্থিতি একপর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, হাতিটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ডান পায়ে গুরুতর আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। বন বিভাগের সদস্যরা অনেক চেষ্টা করে তাকে বনের কাছাকাছি সরিয়ে নিলেও পুরোপুরি পাহাড়ে ফেরাতে পারেননি।

খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নিয়ে যাওয়া হয়। এখন সেখানে তিন থেকে চারজন বনকর্মী অবস্থান করছেন, যাতে কেউ হাতিটির কাছে গিয়ে তাকে আর উত্ত্যক্ত করতে না পারে।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে তার শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল এবং চিকিৎসা দেওয়া হয়েছিল। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাতিটির শরীরে গুলি ঢুকেছিল কোথা থেকে, কে ছুড়েছিল তারও কোনো নিশ্চিত উত্তর মেলেনি। রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুলের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী বা অপহরণকারীদের ছোড়া গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে।

ডা. মো. মোস্তাফিজুর জানিয়েছেন, আহত হাতিটির পায়ের ক্ষতই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। পায়ের জয়েন্টের ভেতরে থাকা গুলি বের করা অত্যন্ত জটিল। শরীরে এতগুলো আঘাত নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও কম। সংক্রমণ ও প্রদাহ নিয়ন্ত্রণে রাখা গেলেই হয়তো সে কোনোভাবে চলাফেরা করতে পারবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলামের প্রশ্ন, হাতিটিকেই যখন মানুষ ইট ছুড়ে তাড়ায়, তখন প্রশ্ন ওঠে মানুষের লোকালয়ে ঢুকে পড়া এই প্রাণীটি কি সত্যিই আক্রমণ করতে এসেছিল, নাকি নিজের অসহায় শরীর নিয়ে শুধু নিরাপদ আশ্রয় খুঁজছিল?

তার ভাষ্য, হাতিটিকে ভয় দেখানো, ঢিল ছোড়া বা উত্তেজিত করার পরিবর্তে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। কারণ গুরুতর আহত অবস্থায় থাকা হাতিটি আতঙ্কিত হয়ে পড়লে মানুষ ও হাতি দুই পক্ষের জন্যই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে বন বিভাগের কর্মকর্তারাও হাতিটির কাছাকাছি গিয়ে উত্ত্যক্ত না করতে স্থানীয়দের সতর্ক করেছেন। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেছেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। তবে চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটির লোকালয়ে ফিরে আসার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হাতিটিকে উন্নত চিকিৎসার উদ্যোগ নেয়া হবে কিনা জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাতিটেকনাফক্ষতঅসুস্থ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার