শরীরে গুলির ক্ষত। পেছনের ডান পায়ের গভীর জখম। ক্ষতস্থানে যন্ত্রণা, পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছে না। এক পা এগিয়ে আবার থেমে যাচ্ছে। কখনো দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ। এমন অসহায় অবস্থায় বন ছেড়ে মানুষের লোকালয়ে আশ্রয় নিয়েছিল বন্যহাতিটি। কারণ, ১০ দিন আগে এসে সে চিকিৎসা পেয়েছে। কিন্তু এবার সেভাবে আশ্রয়ও মিলল না। বরং অসুস্থ প্রাণীটির দিকে ছোড়া হলো ইট-পাটকেল, ছুড়ে মারা হলো আগুন।গতকাল শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে ঢুকে পড়ে গুলিবিদ্ধ হাতিটি। একপর্যায়ে একটি বসতঘরের আঙিনায় অবস্থা...