Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসির খাতা দেখছে স্কুলছাত্র

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৪০
এসএসসির খাতা দেখছে স্কুলছাত্র

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করানোর অভিযোগ উঠেছে

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখছে এক স্কুলছাত্র— এমন ভিডিও ছড়িয়েছে ফেসবুকে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ সারছেন আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া।

এ ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন অভিভাবকরা। এলাকাবাসীর পক্ষে অলি আহাম্মেদ খান ও শরিফুল ইসলাম লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান শিক্ষক বাচ্চু মিয়া। তবে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুসরণ না করে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দেখা যায় ওই শিক্ষার্থীকে।

আরও পড়ুন

তবুও থামছে না বালু উত্তোলন

২৪ জুন ২০২৬

ভিডিও ভাইরাল হলে অসন্তোষ দেখা দেয়, পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় জালিয়াতিসহ তৈরি হয়েছে অনিয়মের আশঙ্কা।

অভিযোগকারী অলি আহাম্মেদ ও শরিফুল ইসলামের কথা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা তাদের উদ্দেশ্য নয়। শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিতে তারা অভিযোগ করেছেন।

তাদের ভাষ্য, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ ক্ষেত্রে সামান্য অনিয়মও শিক্ষার্থীদের ফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক মো. বাচ্চু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ঘটনাটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দ্রুত। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

শিক্ষকএসএসসি পরীক্ষাঅনিয়মকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি