Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৯:৫৫
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে পলাশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ জুলাই) র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা নগরের রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পলাশ চৌধুরী (৪৮) রাজশাহী নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে দাবি র‌্যাবের।

র‌্যাব-৫ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে— জানিয়েছেন র‌্যাব-৫-এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমান।

আরও পড়ুন

১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

২৯ জুলাই ২০২৬

মামলার বাদী নুর মোহাম্মদ, যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। এজাহার অনুযায়ী, গত ১ জুলাই বিকেলে তিনি ফেসবুকের কয়েকটি প্রোফাইল, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার হতে দেখেন।

অভিযোগে বলা হয়েছে, পরে বিভিন্ন ব্যক্তি ওই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়, তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন হন এবং মানহানির শিকার হওয়ার পাশাপাশি ব্ল্যাকমেলের মুখেও পড়েন।

ঘটনার পরদিন ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন নুর মোহাম্মদ। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর তদন্তের শুরুতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তদন্তে নতুন তথ্য-উপাত্ত সংগ্রহের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীর নাম সামনে আসে।


    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise