Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

যশোর

উচ্ছেদ অভিযানে ৫০ একর সরকারি জমি উদ্ধার

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৬:০৯
উচ্ছেদ অভিযানে ৫০ একর সরকারি জমি উদ্ধার

ছবি: আগামীর সময়

যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ৫০ একর সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার সকাল ৯টা থেকে এ অভিযান চালানো হয় শহরের উপশহর গাবতলা মোড়, বি-ব্লক ও উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায়।

গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে উপশহর হাউসিং এস্টেটের বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর আগে দখলদারদের নোটিশ দেওয়ার পাশাপাশি এলাকায় মাইকিংও করা হয়।

আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ২৬টি অবৈধ স্থায়ী স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের মূল্যবান জমি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি জানিয়েছেন, হাউসিং এস্টেটের ২৬টি স্থানে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সেগুলো উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করা হয়েছে। জনস্বার্থে সোমবারও এ অভিযান চলবে বলেও উল্লেখ করেছেন তিনি।

অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উচ্ছেদ কার্যক্রমে ফায়ার সার্ভিসের সদস্য, হাউসিং কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন।

দীর্ঘদিন পর সরকারি জমি উদ্ধারে গৃহায়ন কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় অনেকেই।

উচ্ছেদ অভিযানসরকারি জমি উদ্ধারগৃহায়ন কর্তৃপক্ষযশোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise