Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কৃষকের ক্ষোভে প্রাণ গেল ৫৬ বাবুই ছানার

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:০৫
কৃষকের ক্ষোভে প্রাণ গেল ৫৬ বাবুই ছানার

মাটিতে পড়ে নষ্ট হয়েছে বাবুইয়ের ডিম ও বাসা। ছবি: আগামীর সময়

জমির পাশে এক পায়ে দাঁড়িয়ে তালগাছ। তার আগায় খড়কুটো দিয়ে বানানো কুটির ছিল বাবুই পাখিদের। যেন রজনীকান্ত সেনের কবিতার মতো, ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’। কুটিরগুলো মুখরিত থাকত কিচিরমিচিরে। ছিল অর্ধশত ছানা। শেষবেলায় ছানাগুলো জমি থেকে খাবার কুড়িয়ে ফিরে যেত কুটিরে। মাতিয়ে রাখত সারা বিকেল।

প্রকৃতির এই দানে কেউ কেউ মুগ্ধ হলেও জমির মালিকের মনে ছিল বাবুইগুলোর প্রতি চাপা ক্ষোভ। জমির ফসল যাবে কি-না বাবুইয়ের কুঁড়েঘরে! এমন ‘ঘোর অনাচার’ সহ্য হলো না তার। বাঁশ দিয়ে ভেঙে দিলেন বাসাগুলো। মাটিতে পড়ে থাকা বাসার ভেতরেই মরে গেল বাবুইয়ের ৫৬টি ছানা।

প্রকৃতির সঙ্গে এমন নির্মমতা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভট্ট বাজার এলাকায়। প্রায় ৫০ বছর বয়সী কৃষক বাচা মিয়ার এমন নির্দয় আচরণে ব্যথিত প্রকৃতিপ্রেমীরা। তারা অভিযোগ দিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।

অভিযোগ পেয়ে আজ বুধবার বিকেলে তিনি ছুটে যান ঘটনাস্থলে। ভ্রাম্যমাণ আদালতে বাচা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠান ইউএনও।

অভিযুক্তকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাজা দিয়েছেন ইউএনও। ছবি: আগামীর সময়

কমপক্ষে ২২টি বাসা ভেঙে বাবুইয়ের প্রায় ৬০টি ছানা হত্যা করা হয় বলে অভিযোগ কবি ও সাংবাদিক পূজন সেনের।

‘ফসল ক্ষতি করার অজুহাতে বাবুইয়ের বাসাগুলো ভেঙে দেন বাচা মিয়া। নিচে মরে পড়ে থাকা অনেকগুলো ছানা খেয়ে ফেলেছে কাক। ঘটনাটা খুবই মর্মান্তিক, হৃদয়বিদারক।’ ঘটনাস্থল দেখে এসে জানালেন তিনি।

ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, ‘৫৬টি ছানা মেরে ফেলার অভিযোগ আমরা পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি মাটিতে পড়েছিল ৮টি বাসা। সেখানে ছিল ৩০টির মতো মৃত ছানা। পেয়েছি অনেকগুলো নষ্ট ডিম। আটক কৃষকের দাবি, জমির ফসল খেয়ে নষ্ট করত পাখিরা। বিস্মিত হয়েছি এমন ঠুনকো অজুহাতে।’

‘এলাকার লোকজন জানিয়েছেন, উনি প্রচণ্ড বদমেজাজি। আগেও এমন কাজ করেছেন তিনি। তবে আটকের পর দেখি উনি খুবই অনুতপ্ত। আর কখনো এমন নির্দয় আচরণ করবেন না বলে দিয়েছেন মুচলেকা’, যোগ করলেন ইউএনও।

কৃষককে কারাদণ্ডের পাশাপশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বন্য প্রাণী সংরক্ষণ আইনে।

চট্টগ্রামকৃষকবাবুই পাখি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর