Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:০০
মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক

মোটরসাইকেলের চাকায় বিশেষ কায়দায় লুকিয়ে ১৭ হাজার ইয়াবা বহনের অভিযোগে মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশ।

গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ইউনিয়নের জলদাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে শরীয়তপুর যাচ্ছিলেন লিখন।

চকরিয়া থানা-পুলিশ আজ রবিবার সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানায়, মহাসড়কের মালুমঘাট ইউনিয়নে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। শনিবার বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। লিখন মোটরসাইকেলটি থামালে তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা বিশেষ কায়দায় লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। তাকে একটি ওয়ার্কশপে নিয়ে মোটরসাইকেলের চাকা খুলে তল্লাশি করা হয়। এ সময় টায়ারের ভেতর থেকে ৩৮টি পোটলায় রাখা ১৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার লিখন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার লক্ষ্মীপুর নাগেরপাড়া গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বললেন, ‘কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে শরীয়তপুর নিয়ে যাচ্ছিলেন। ১৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

ওসি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

যুবক গ্রেপ্তার১৭ হাজার ইয়াবাকক্সবাজারচকরিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে