মোটরসাইকেলের চাকায় বিশেষ কায়দায় লুকিয়ে ১৭ হাজার ইয়াবা বহনের অভিযোগে মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশ। গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ইউনিয়নের জলদাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে শরীয়তপুর যাচ্ছিলেন লিখন।চকরিয়া থানা-পুলিশ আজ রবিবার সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানায়, মহাসড়কের মালুমঘাট ইউনিয়নে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। শনিবার বিকালে কক্সবাজার থেকে...