Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নির্দেশ ডিসির

গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:৪০
গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা

গাজীপুরে শব্দদূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কাজে ব্যবহৃত যানবাহন অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, চালকদের অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুধু জরুরি পরিস্থিতিতে হর্ন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের মতে, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় প্রশাসন।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

স্বামীর প্রেম সন্দেহে প্রাণ গেল গৃহবধূর, পরিবারের দাবি হত্যা

২৯ জুলাই ২০২৬

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে জানান, প্রথমে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলবে। পরে পর্যায়ক্রমে জেলার সব যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।

পরে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গাজীপুরগাড়িহর্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা