চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
আজ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে উপজেলার আমজাদের বাজার এলাকায়।
নিহত চালকের নাম কাজী জাফর (২৯)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কানকিরহাট গ্রামের মো. জমিরুলের ছেলে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ মিয়াবাজার থানার এসআই মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কাজী জাফরের চালিত কাভার্ডভ্যানের সামনে থাকা একটি গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে তার কাভার্ডভ্যানটি সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মনিরুল ইসলাম বলেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।




