Agamir Somoy E-Paper
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী
বুধবার, ১৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৫ ঘণ্টা পর আবারও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:৩৮
১৫ ঘণ্টা পর আবারও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ছবি: আগামীর সময়

যন্ত্রিক ত্রুটি সারিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও টানা ১৫ ঘণ্টা সচল থেকে আবারও পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে গেছে, ফলে  বন্ধ হয়ে গেছে উৎপাদন। 

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পড়ল আবারও শূন্যের কোঠায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটটির বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন। বয়লারের স্টিম ঠান্ডা হতে সময় লাগবে। সব মিলিয়ে এটি মেরামত করতে লাগবে প্রায় ৫/৬ দিন।

এর আগে বুধবার(২২ এপ্রিল) রাত ১০টা ৩ মনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও কুলিং ফ্যান ভেঙে বন্ধ হয় ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি। ৪৮ ঘণ্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় উৎপাদনে ফিরে। এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আবারও বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়লো পার্বতীপুরসহ উত্তরের ৮ জেলা।

আরও পড়ুন

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্র

২৪ এপ্রিল ২০২৬

জানা যাচ্ছে, বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে তিনটি ইউনিট। এরমধ্যে ১নং ও ২নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট এবং ৩নং ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ২নং ইউনিটটি সাড়ে চার বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে।

২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে ২নং ইউনিটটি বন্ধ হয়ে গেলেও তা মেরামতের কার্যকর কোনো টেকসই পদক্ষেপ গ্রহণ করেনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, পিডিবি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।  তখন থেকে ১নং ও ৩নং ইউনিট চালু রেখে ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে দুটি ইউনিটে ২৬০-২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।
গত বছরের অক্টোবর ২০২৫ থেকে ৩নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। সেই থেকে ১নং ইউনিটটি চলছিল খুড়িয়ে খুড়িয়ে।
ঘনঘন যান্ত্রিক ত্রুটির কারণে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চুক্তি অনুযায়ী উৎপাদন সচল রাখতে ছোট ধরনের টেকসই মেরামত ও উচ্চমানের যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনা ঠিকাদারি প্রতিষ্ঠান। জোড়াতালি ও নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে মেরামত করায় বার বার ত্রুটি দেখা দিচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৭ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ৩
    সেনেগাল
    ১
    ১৭ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইরাক
    ১
    নরওয়ে
    ৪
    ১৭ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ৩
    আলজেরিয়া
    ০
    ১৭ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    অস্ট্রিয়া
    ০
    জর্ডান
    ০
    ১৭ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    পর্তুগাল
    ০
    কঙ্গো
    ০
    জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১২

    জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১২

    ১৭ জুন ২০২৬, ০০:৩৩

    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ঐতিহ্য রক্ষায় সার্কাস ও যাত্রাশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির কর্মশালা

    ১৭ জুন ২০২৬, ০০:০০

    বিশ্বকাপের আনন্দে টাঙ্গাইলের কারাবন্দিরাও

    বিশ্বকাপের আনন্দে টাঙ্গাইলের কারাবন্দিরাও

    ১৭ জুন ২০২৬, ০১:০৮

    প্রবীণদের জন্য প্যালিয়েটিভ কেয়ার

    প্রবীণদের জন্য প্যালিয়েটিভ কেয়ার

    ১৭ জুন ২০২৬, ০৭:২২

    তরুণদের লিভারের যত্ন

    তরুণদের লিভারের যত্ন

    ১৭ জুন ২০২৬, ০৭:১৮

    আজকের নামাজের সময়সূচি (১৭ জুন)

    আজকের নামাজের সময়সূচি (১৭ জুন)

    ১৭ জুন ২০২৬, ০৭:১৬

    মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু

    মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু

    ১৭ জুন ২০২৬, ০৬:১৮

    হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে লিওনেল মেসি

    হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে লিওনেল মেসি

    ১৭ জুন ২০২৬, ০৯:০১

    দুপুরের মধ্যে দশ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে দশ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৭ জুন ২০২৬, ০৮:১৩

    হঠাৎ চোখে রক্ত জমে গেলে

    হঠাৎ চোখে রক্ত জমে গেলে

    ১৭ জুন ২০২৬, ০৭:১০

    শিশুর দুধদাঁতের যত্ন

    শিশুর দুধদাঁতের যত্ন

    ১৭ জুন ২০২৬, ০৭:১৪

    কাউন্টার থেকে মোবাইল অ্যাপে

    কাউন্টার থেকে মোবাইল অ্যাপে

    ১৭ জুন ২০২৬, ০৭:০৪

    পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যা

    পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যা

    ১৭ জুন ২০২৬, ০১:৫৫

    পকেট স্ক্রিনই এখন মূল স্টেডিয়াম

    পকেট স্ক্রিনই এখন মূল স্টেডিয়াম

    ১৭ জুন ২০২৬, ০৭:০০

    বিজ্ঞানের ব্যাখ্যায় পেনাল্টি  শুটআউটের স্নায়ুযুদ্ধ

    বিজ্ঞানের ব্যাখ্যায় পেনাল্টি শুটআউটের স্নায়ুযুদ্ধ

    ১৭ জুন ২০২৬, ০৬:৫৫

    advertiseadvertise