Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

খাল খনন ও বৃক্ষরোপণে প্রয়োজন জনসম্পৃক্ততা : সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৬:১৯
খাল খনন ও বৃক্ষরোপণে প্রয়োজন জনসম্পৃক্ততা : সিসিক প্রশাসক

ছবি: আগামীর সময়

জনসম্পৃক্ততা ছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা সম্ভব নয়। এ ধরনের উদ্যোগকে পরিণত করতে হবে সামাজিক আন্দোলনে। রবিবার এক সভায় এই মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রীর খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নসংক্রান্ত সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। 

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রশাসক বলেছেন, ‘সরকার জনকল্যাণে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

‘সরকার প্রকল্প গ্রহণ করে, কিন্তু তা বাস্তবায়ন করতে হয় সবাইকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের এসব প্রকল্প বাস্তবায়নে সক্রিয়ভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। জনকল্যাণে আমরা সবাই মিলে এ উদ্যোগ সফল করব’- যোগ করেন আব্দুল কাইয়ুম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, ‘উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কোন খাল কোথায় খনন হবে এবং কোথায় বৃক্ষরোপণ করা হবে, তা এক সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে হবে।’

‘পরিকল্পনা অনুযায়ী এক দিনে অন্তত ৫০ হাজার মানুষ খাল খনন কার্যক্রমে অংশ নেবে। পাশাপাশি সিলেট জেলায় এক দিনে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে’- জানালেন ডিসি।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।



খাল খননখাল খনন কর্মসূচিসিসিকসিলেটখাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise