Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনাগাজীতে চর দখল করে মাছ চাষ, শত একর জমি অনাবাদি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯
সোনাগাজীতে চর দখল করে মাছ চাষ, শত একর জমি অনাবাদি

ছবি: আগামীর সময়

ফেনীর সোনাগাজীতে বড় ফেনী নদীতে জেগে ওঠা চর দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। এসব মাছের ঘেরের কারণে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজের লামছি মৌজায় প্রায় ১০০ একর জমি চার বছর ধরে অনাবাদি পড়ে আছে। একসময় তিন ফসলি এসব জমি এখন পতিত জলাশয়ে পরিণত হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এসব জমি দখল করে মাছের ঘের তৈরি করা হয়। ক্ষমতার পটপরিবর্তনের পর ঘেরগুলোর মালিকানা হাতবদল হয়েছে। তবে স্থানীয় কৃষকেরা এখনো জমিগুলো চাষাবাদে ফিরিয়ে নিতে পারছেন না।

স্থানীয়রা কয়েকজন কৃষক জানান, পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন ও কৃষি অফিসে একাধিকবার যোগাযোগ করেও তারা প্রতিকার পাননি। এতে একদিকে শতাধিক একর জমি অনাবাদি পড়ে আছে, অন্যদিকে বেড়িবাঁধের পাশে বসবাসকারী নিম্নআয়ের কয়েক শ পরিবার দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, জলাশয়ের দূষিত পানি অনিচ্ছা সত্ত্বেও ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নিম্নআয়ের মানুষ। পাশাপাশি মশা ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

কৃষকদের দাবি, পাউবো বা উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এসব জমি আবার চাষাবাদের উপযোগী হবে। এতে আমন, আউশ ও রবি শস্য উৎপাদন করা সম্ভব হবে। একই সঙ্গে বেড়িবাঁধের পাশে বসবাসকারী মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।

আরও পড়ুন

খোলপেটুয়া নদীর চর দখল করে বালুর আড়ত বসানোর পাঁয়তারা

২৬ এপ্রিল ২০২৬

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন জানিয়েছেন, এসব জমিতে আমন, আউশ ও রবি শস্য চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন। প্রায় চার বছর ধরে জমিগুলো অনাবাদি পড়ে আছে। তার দাবি, দ্রুত জমিগুলো চাষাবাদের উপযোগী করার ব্যবস্থা করা হোক।

সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত এর প্রতিকার চান তারা।

ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রায় শতাধিক একর জমি পতিত পড়ে আছে। কৃষকেরা প্রভাবশালী একটি সিন্ডিকেটের কাছে জিম্মি ছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। জমিগুলো দ্রুত চাষাবাদের আওতায় আনার কার্যকর উদ্যোগ চান তিনি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানিয়েছেন, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। খুব শিগগিরই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো আবাদযোগ্য করা হবে।

চর দখলমাছের ঘেরফেনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise