Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
আগামীর সময় সারা দেশ

ভরা মৌসুমেও হাতিয়ায় মিলছে না ইলিশ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৪:১৮
ভরা মৌসুমেও হাতিয়ায় মিলছে না ইলিশ

ঘাটে অলস পড়ে আছে ইলিশ ধরার নৌকাগুলো। ছবি: আগামীর সময়

ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদ-নদীতে। খালি হাতে ঘাটে ফিরছেন অধিকাংশ জেলে।

এরই মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মাছ ধরা নিয়েও দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ফলে হতাশায় দিন পার করছেন জেলে, শ্রমিক, মাছ ব্যবসায়ী ও আড়তদারসহ এ পেশার সঙ্গে সংশ্লিষ্টরা।

এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের প্রধান মৌসুম। এ সময় নদীতে ইলিশ শিকারে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন হাতিয়ার জেলেরা।

এবারও বাংলাবাজার, কাজিরবাজার, সূর্যমুখী, দানারদোল, স্লুইসগেট, মোক্তারিয়া, নিঝুমদ্বীপ, বন্দরটিলা, চেয়ারম্যানঘাটসহ উপজেলার ২০টি মাছঘাট থেকে প্রতিদিন নদীতে নামছে ছোট-বড় প্রায় ১০ হাজার জেলে নৌকা। কিন্তু বেশির ভাগ জেলের জালেই উঠছে না প্রত্যাশিত ইলিশ।

জেলেদের অভিযোগ, প্রতিদিন নদীতে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছে অধিকাংশ সময়। ভাগ্যক্রমে কেউ দু-একটি ইলিশ পেলেও তার দাম অনেক বেশি। মৌসুমের বড় একটি সময় পেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখেননি অধিকাংশ জেলে।

আরও পড়ুন

ছাত্রলীগ কর্মী হত্যার আসামি ৩ কৃষক দল নেতা বহিষ্কার

০৬ জুলাই ২০২৬

অন্যদিকে প্রতিদিন নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ছে জ্বালানি ও অন্যান্য খরচ। এতে ঋণের বোঝায় চাপা পড়ছেন অনেক জেলে। অনেক পরিবার হিমশিম খাচ্ছে নিত্যদিনের খরচ চালাতেও।

আগের মতো কর্মচাঞ্চল্য নেই মাছঘাটগুলোতেও। কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছেন না অনেক ব্যবসায়ী। মানবেতর অবস্থায় দিন কাটছে ঘাটশ্রমিকদেরও।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান আগামীর সময়কে জানিয়েছেন, ভরা মৌসুমেও ইলিশ কম পাওয়ার পেছনে বড় কারণ জাটকা ও মা ইলিশ নিধন। পাশাপাশি নদীতে ডুবোচর সৃষ্টি এবং প্রভাব রয়েছে জলবায়ু পরিবর্তনের।

তার ভাষ্য, ‘শিল্পকারখানার বর্জ্য নদীতে মিশে ব্যাহত করছে মাছের স্বাভাবিক বিচরণও।’ তবে মৌসুমের পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন বাড়বে বলে তিনি আশা করেছেন।

হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লাখ মানুষের বসবাস। এর মধ্যে লক্ষাধিক মানুষ সরাসরি মৎস্য আহরণ ও সংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িত। সরকারি হিসাবে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৬ হাজার।

ইলিশজেলেহাতিয়া
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৪

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    ০৬ জুলাই ২০২৬, ০২:১৫

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    ০৬ জুলাই ২০২৬, ১০:৪২

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৪

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে  ১০ হাজার একর জমি

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে ১০ হাজার একর জমি

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    ০৬ জুলাই ২০২৬, ০৭:২৯

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫

    advertiseadvertise