Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পাটুরিয়ায় মাঝনদীতে ফেরিতে আগুন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২২:৩১
পাটুরিয়ায় মাঝনদীতে ফেরিতে আগুন

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে যাওয়ার পর মাঝপদ্মায় কেরামত আলী নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরিটি ঘাট থেকে লোডিং শেষ করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুদূর পরেই হঠাৎ সাইলেন্সার পাইপের কাছে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ফেরিতে থাকা যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই প্রাণভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবালয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ফেরির কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিভে যায়।

এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, ফেরির সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে যাওয়ার কারণে সেখান থেকে সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিয়েছিল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আগুনফেরি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise