Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উখিয়া

আধিপত্যের লড়াইয়ে আবারও গুলি, রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৯:৫৭
আধিপত্যের লড়াইয়ে আবারও গুলি, রোহিঙ্গা যুবক আহত

গ্রাফিকস: আগামীর সময়

কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর গুলিতে সাবের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

আজ রবিবার সন্ধ্যার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-এইচ-৪৫ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাবের একই আশ্রয়শিবিরের ব্লক-জি-২৬ এর বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে। গুলির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী জাফরের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী সাবেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জাফর ১০ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ-৪২ এর হেড মাঝি তোহার সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। জাফরের বাবার নাম শুক্কুর।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্য, রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি চালিয়েছে। এতে একজন রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি নিশ্চিত করেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ঘটনার পর ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বংশালে হেলমেট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬ আগস্ট ২০২৬

ক্যাম্পের বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ, গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটছে। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ রোহিঙ্গাদের।

সাবেরকে গুলি করার ঘটনাতেও আধিপত্য বিস্তারের বিরোধের বিষয়টি সামনে এসেছে। এর মাত্র এক দিন আগে শুক্রবার দুপুরে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা বাংলাদেশী এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। ওবাইদুল হক লালু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত লালু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরপর দুই দিনে রোহিঙ্গা ক্যাম্পে গুলির ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে ক্যাম্পগুলোর অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ তৎপরতা নিয়ে। অস্ত্রধারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এ ধরনের সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ক্যাম্পের বাসিন্দা মো. মোস্তাফা।

উখিয়াগুলিরোহিঙ্গা যুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব