Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মদনে এনজিওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:১৩
মদনে এনজিওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নেত্রকোনার মদনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় দেড়শ গ্রাহকের অভিযোগ, তাকে জমা দেওয়া অন্তত ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এনজিও কর্তৃপক্ষ। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে হবে তদন্ত।

গ্রাহকদের ভাষ্য, উপজেলায় ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’ নামের এনজিওটির কার্যক্রম চলছে কয়েক বছর ধরে। সম্প্রতি গ্রাহকরা ওই সংস্থায় তাদের সঞ্চয়ের টাকা ফেরত নিতে গেলে কর্মকর্তারা নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেন।

গতকাল বুধবার এমন এক ঘটনায়  গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে সংস্থার ম্যানেজার কামরুজ্জামান ভূঁইয়া ও দুই মাঠকর্মীকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। পুলিশ গিয়ে উদ্ধার করে অবরুদ্ধদের। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

গ্রাহক উজ্জ্বল হোসেনের ক্ষোভ, ‘আমি ছয় মাস ধরে অফিসের বারান্দায় ঘুরছি। প্রতিবারই খালি আজ দেব, কাল দেব বলে দিন পার করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের কষ্টের টাকা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার তাদের নেই।’

এনজিওর মাঠকর্মী আল জান্নাত তুকী এ ঘটনার পর পদত্যাগ করেছেন বলে জানালেন সাংবাদিকদের। ‘পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে, তাতে এখানে আর কাজ করা সম্ভব নয়। আজ আমি অফিস থেকে অব্যাহতি নিয়েছি এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র তুলে নিতে এসেছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছি, এখন জবাবদিহিতা আমাদের ওপরই আসছে।’

অভিযোগ অস্বীকার করেননি এনজিওর ব্যবস্থাপক কামরুজ্জামান ভূঁইয়া। তিনি বললেন, ‘গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, আগামী ২০ তারিখের মধ্যে সব পাওনা ধাপে ধাপে পরিশোধ করে দেওয়া হবে।’

তবে এতদিন গড়িমসি কেন- এর জবাব মেলেনি তার কাছে।

মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেছেন, ‘গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নেত্রকোনামদনএনজিওঅর্থ আত্মসাৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!