Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৭:২৫
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২

বরিশালে অগ্রণী হাউজিং কোম্পানির অফিসে এমডি আবদুল আজিজকে মারধর ও অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে জোর করে সই করাচ্ছেন মোস্তাফিজুর রহমান— ভিডিও থেকে নেওয়া

বরিশালে একটি ডেভেলপার কোম্পানির অফিসে ঢুকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মারধর ও অণ্ডকোষ চেপে ধরে চেক ও নন–জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। নগরীর অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানে গত ২৭ জুন সন্ধ্যায় ঘটেছে এ ঘটনা। আজ রবিবার ঘটনার সিসিটিভি ফুটেজ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানটির এমডি আবদুল আজিজ হাওলাদার তার কক্ষে বসে চা পান করছিলেন। আকস্মিক চার থেকে পাঁচজন ব্যক্তি কক্ষে ঢোকেন। এ সময় সবাইকে বের করে দিয়ে কালো জামা পরা এক ব্যক্তি আজিজ হাওলাদারকে জাপটে ধরেন এবং তাকে চড়থাপ্পড় মারেন। এক পর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেকে ও দুটি স্ট্যাম্পে তার সই নেওয়া হয়।

কালো জামা পরা মোস্তাফিজুর রহমান (লিটু)। তিনি নগরের কাঠপট্টি এলাকার বাসিন্দা। বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ–পদবি নেই। তার আরেক ভাই মাহবুবুর রহমান (পিন্টু) বরিশাল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

নির্যাতনের শিকার মো. আব্দুল আজিজ হাওলাদার বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি আজ এ ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বললেন, ‘হামলার সময় মোস্তাফিজুর রহমান লিটুর সঙ্গে আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক দূরানী ছিলেন। তারা পূর্বপরিচিত এবং ব্যবসায়িক অংশীদার। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের শেয়ারহোল্ডার ছিলেন। ২০২৩ সালে তারা সব শেয়ার বিক্রি করে দেনা-পাওনা বুঝে নেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আব্দুল মালেক দূরানী অগ্রণী হাউজিং কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন।’

আরও পড়ুন

ময়মনসিংহে বাসায় ঢুকে যুবককে গলা কেটে হত্যা

০৫ জুলাই ২০২৬

তিনি আরও বললেন, গত ২৭ জুন সন্ধ্যায় রাতে বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের অফিসে ঢুকে আমাকে মারধর করেন এবং অণ্ডকোষ চেপে ধরেন মোস্তাফিজুর রহমান লিটু। এ সময় জোর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে তারা থানায় গিয়ে টাকা পাওয়ার অভিযোগ দেন, যার ভিত্তিতে সালিশের উদ্যোগ নেওয়া হয়। এদিকে মারধরের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর আদালতে মামলা করেন।

মামলার আইনজীবী মো. আবদুল রশীদ খান জানালেন, বাদীকে মারধর করে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। ৬টা স্ট্যাম্পে লিখিত নেওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও আদালতে দেখানো মাত্র আদালত এফআইআর দিয়ে দিয়েছে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দাবি করেন, পাওনা টাকা না পাওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মো. আব্দুল আজিজ হাওলাদার আমাদের পাওনা টাকা আত্মসাৎ করেছেন। আমরা পারিবারিক কষ্টে আছি। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ভিডিওতে মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করায় সংবাদ সম্মেলন করেছে বরিশাল মহানগর ও জেলা যুবদল। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেছেন, ‘যুবদলের সঙ্গে মোস্তাফিজুর রহমান লিটুর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি দলের কোনো কমিটিতে থাকা তো দূরের কথা, তিনি কোনো দিন কোনো মিটিং-মিছিলেও আসেননি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদের মন্তব্য, ‘বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আইনের আওতায় আনা হয়েছে।’

বরিশালমারধরঅণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সইডেভেলপার কোম্পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা