Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতছড়িতে সড়ক ধস, দুর্ভোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৮:৪৮
সাতছড়িতে সড়ক ধস, দুর্ভোগ

ধসে যাওয়া সড়কে উল্টে গেছে একটি ট্রাক- আগামীর সময়

ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জামে মসজিদের কাছে সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক উল্টে পড়েছে। এতে প্রায় ১৩ ঘণ্টা বাস, ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন সীমিতভাবে চলাচল করেছে।

গতকাল রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সেখানে মাটির নিচে সুরঙ্গের সৃষ্টি হয়। এতে ধীরে ধীরে সড়কের পাশের মাটি সরে গিয়ে অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গভীর রাতে একটি বালুভর্তি ট্রাক ওই স্থান অতিক্রম করার সময় সড়ক ধসে ট্রাকটির চাকা গর্তে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। তবে এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

খবর পেয়ে পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক ও হেলপারের খোঁজ নেওয়া হয়। তারা দুজনই নিরাপদ রয়েছেন। তবে দুর্ঘটনার কারণে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান আগামীর সময়কে জানান, শুক্রবার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের কাজ সম্পন্ন করে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত ভারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাক উদ্ধারের সময় সড়কে ছোট যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ট্রাক উদ্ধার ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে উদ্ধারকাজ ও প্রাথমিক সংস্কার সম্পন্ন হয়েছে। স্থায়ীভাবে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সড়কটি ধসে পড়ে। তারা দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সাতছড়িসড়ক ধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড