Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সার ডিলার নিয়োগ

গঙ্গাচড়াতেও সারের ডিলারে ভাগবাটোয়ারা বিএনপির

  • পীরগাছার তালিকার ছাপ গঙ্গাচড়ায়
  • নাম রয়েছে ব্যক্তিগত গাড়িচালকেরও
  • ১৪ লাখ টাকা নেওয়ারও অভিযোগ
স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬
গঙ্গাচড়াতেও সারের ডিলারে ভাগবাটোয়ারা বিএনপির

গ্রাফিকস: আগামীর সময়

রংপুরের পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢালল গঙ্গাচড়ার তালিকা। এ উপজেলাতেও ডিলারি ভাগবাটোয়ারা করে নিয়েছেন বিএনপি নেতারা। ৯টি ইউনিয়নের কোনোটিতে ক্ষমতাসীন দলটির নেতারা নিজেরাই নিয়োগ বাগিয়েছেন, আবার কোথাও দিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনদের। তবে কিছু ক্ষেত্রে মোটা অঙ্কের টাকাও নেওয়া হয়েছে বলে রয়েছে অভিযোগ। এতে খোদ দলটির নেতারাও ক্ষুব্ধ। গত শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য।

গত ৭ অক্টোবর স্বাক্ষরিত তালিকায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসককে উল্লেখ করে বলা হয়েছে, ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র সুপারিশ করা গত ২২ সেপ্টেম্বর পাঠানো স্মারকের পরিপ্রেক্ষিতে এবং ‘সার ডিলার-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’র অনুমোদিত আবেদনকারীদের অস্থায়ী ভিত্তিতে কিছু শর্তে সার ডিলার নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেওয়া জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তালিকায় সার ডিলার নিয়োগ-সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি থেকে স্বাক্ষর করেছেন কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তার। এতে মনোনীত সার ডিলার ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘কৃষি সার ডিলার’ হিসেবে মনোনীতদের এ তালিকায় রয়েছেন বিএনপি নেতা, তাদের স্ত্রী, জামাতাসহ স্বজনরা। এর মধ্যে বেতগাড়ীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন মিয়ার ছোট ভাই রুহুল কুদ্দুস, কোলকোন্দায় উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, বড়বিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর স্ত্রী মোছাম্মত রুজিনা, গঙ্গাচড়া সদরে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের স্ত্রী মোসলেমা বেগম, লক্ষ্মীটারীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর স্ত্রী জহুরা বেগম, গজঘণ্টায় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের জামাতা লোকমান হোসেন।

এ ছাড়া মর্নেয়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, আলমবিদিতরে রংপুর-১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী মোকাররম হোসেন সুজনের খালাতো ভাই ও তার গাড়ির ড্রাইভার আবদুর রউফ বুলু এবং নোহালীতে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের ভাগ্নে মশিউর রহমান।

গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠ-ঘাট, চায়ের দোকানসহ সর্বত্রই চলছে সার ডিলার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা। সেখানে উঠে আসে, যাচাই-বাছাই কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর নাম। তারা নিজেদের লোকজনের জন্য সুপারিশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই বিএনপি নেতা জানালেন, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের ডিলার নিয়োগে ১৩ থেকে ১৪ লাখ টাকা নেওয়া হয়েছে।

দেনদরবার করেও নিয়োগ পাননি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু। তিনি বললেন, ‘বেশি কিছু বলতে পারব না, অজ্ঞাত কারণে আমার নাম সুপারিশ করা হয়নি।’

টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বললেন, নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করতে নিজেদের মধ্যে কেউ কেউ এমন অপপ্রচার চালাচ্ছে। যাচাই-বাছাই কমিটিতে আমরা ছিলাম, এটা ঠিক; কিন্তু যাদের দিয়ে কাজ হবে— এমন লোকদের নামই সুপারিশ করা হয়েছে। তবে নিজের স্ত্রীও তালিকায় আছে জানিয়ে তিনি স্বীকার করলেন, কয়েকজন নেতাকর্মীর স্বজনও ডিলারশিপ পেয়েছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের ভাষ্য, ডিলারশিপ পেতে ৯ ইউনিয়নে ১৮১ জন আবেদন করেছিলেন। কমিটির মাধ্যমে স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে প্রতি ইউনিয়নে তিনজনের নামের তালিকা পাঠানো হয়। সেখান থেকে ১ নম্বর তালিকায় থাকা ব্যক্তিদের নাম চূড়ান্ত হয়ে এসেছে।

রংপুরসার ডিলারবিএনপিভাগবাটোয়ারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব