রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনার নেপথ্যে ফুটপাতের দখল ও ভাগবাটোয়ারার দ্বন্দ্ব বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর্মকর্তারা বলছেন, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত ফুটপাতের নিয়ন্ত্রণ ছিল জামিল হোসেনের হাতে। একসময়ে জামিলের হয়ে কাজ করতেন সিজু। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজেই শুরু করেন ফুটপাত নিয়ন্ত্রণ। পরে টাকা তোলা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এর জেরেই খুব কাছ থেকে গুলি করা হয় তাকে।
এই গুলির ঘটনায় জড়িত ভাড়াটে শুটার জামিল হোসেনকে...