Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭
শেয়ার করুন:
শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিম

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে কথা বলেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি: আগামীর সময়

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেছেন, সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না। ফ্যাসিবাদের আমলে নির্যাতিত মানুষেরাই তাকে বিচারের মুখোমুখি করবে।

তিনি আরও বললেন, দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল। অর্থ ও সম্পদ ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রী-এমপি পর্যায়ের নেতারাও কারাগারে গিয়ে আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করেছেন।

জামায়াতের এই নেতা আরও বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তাদের মামলা প্রত্যাহার ও নিরাপদে থাকার আশ্বাস দিয়েছিলেন।

আরও পড়ুন

দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬

রেজাউল করিম প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ এখন শান্তির বার্তা নিয়ে আসছে, নাকি আগুন নিয়ে আসছে? এই আগুন শুধু মানুষের ঘরবাড়ি পোড়ানোর জন্য নয়, গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

জামায়াতলক্ষ্মীপুরচন্দ্রগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল