লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ‘মিল্লাত (সোনালী ব্রিকস)’ নামে একটি ইটভাটা প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাবেক ইটভাটার মালিকের পাওনাদাররা। পাওনা টাকা পরিশোধ না করলে ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা। এ দাবিতে একাধিকবার মানববন্ধনও করেছেন পাওনাদাররা।আজ সোমবার দুপুরে উপজেলার চরশাহী ইউনিয়নে অবস্থিত ইটভাটায় চেক ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জড়ো হন শতাধিক পাওনাদার। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। তাদের দাবি, সাবেক সোনালী ব্রিকসের মালিক...