Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

বাকা খাল পুনর্খনন শুরু, ফিরবে পানিপ্রবাহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ২২:০৮
বাকা খাল পুনর্খনন শুরু, ফিরবে পানিপ্রবাহ

ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিন দখল ও ভরাটে অস্তিত্ব হারানো বাকা খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে টানা সাত দিন সরেজমিনে খালটির সীমানা চিহ্নিত করা হয়। সার্ভেয়ার জহিরুল ইসলাম এ কাজ সম্পন্ন করেন।

উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুচখালী থেকে শান্তির বাজার পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। গড়ে প্রস্থ ৯৫ ফুট এবং গভীরতা ৩০ ফুট হলেও দখল ও পলি জমার কারণে অনেক জায়গায় গভীরতা কমে গেছে। বিশেষ করে শোয়াইল এলাকায় খালের গভীরতা ৩ থেকে ৫ ফুটে নেমে এসেছে।

বাকা খাল সংস্কারে  ১ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৬৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর অর্ধেক শ্রমিকদের মজুরিতে এবং বাকিটা খনন যন্ত্র ও বৃক্ষরোপণে ব্যয় হবে। প্রাথমিকভাবে দুটি এবং পরে আরও ছয়টি মিলিয়ে আটটি ভেকু দিয়ে খননকাজ পরিচালিত হবে

জানা গেছে, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ফসলি জমির পানি নিষ্কাশনের সুবিধার জন্য খালটি খনন করা হয়। এক সময় এই খালে নৌকা চলাচল করত এবং স্থানীয়রা গোসল ও গৃহস্থালির কাজে পানি ব্যবহার করতেন। তবে বছরের পর বছর দখল ও ভরাটে খালটি নাব্য হারিয়ে সংকুচিত হয়ে পড়ে। দুই পাড়ের জমির মালিকদের দখলে পড়ে অনেক অংশ প্রায় নালায় পরিণত হয়। ফলে সরকারি নথিতে নাম থাকলেও বাস্তবে খালটির অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়।

স্থানীয় কৃষক রমজান আলী মণ্ডল উল্লেখ করেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী, বান্দিয়া, শোয়াইল ও পানিভান্ডা গ্রামের অন্তত ১০ থেকে ১২টি বিলে জলাবদ্ধতা তৈরি হয়। এতে বোরো ধান রোপণে দেরি হয় এবং সামান্য বৃষ্টিতেই ফসল তলিয়ে যায়, ফলে কৃষকদের দুর্ভোগ বাড়ে।

নিঝুরী গ্রামের কৃষক আব্দুল মতিন মৌলভী জানান, জলাবদ্ধতার কারণে তার ৭ থেকে ৮ একর জমির সবটিতে আবাদ করা সম্ভব হয় না। তার ভাষ্য, খালটি সংস্কার হলে মেদুয়ারী ও মল্লিকবাড়ি ইউনিয়নের মানুষ উপকৃত হবেন।

উপজেলা প্রকল্প কর্মকর্তা ও খাল খনন কর্মসূচির সদস্য সচিব মুহিদুল আলম জানান, বাকা খাল সংস্কারে ১ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৬৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর অর্ধেক শ্রমিকদের মজুরিতে এবং বাকিটা খননযন্ত্র ও বৃক্ষরোপণে ব্যয় হবে। প্রাথমিকভাবে দুটি এবং পরে আরও ছয়টি মিলিয়ে আটটি ভেকু দিয়ে খননকাজ পরিচালিত হবে।

সরকারের খাল খনন কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন হলে খালটিতে আবারও পানিপ্রবাহ ফিরবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

খাল খনন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে