Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুলতানের ৬৫ কেজি ওজনের ‘সুলতান’, দাম ১ লাখ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:০৯
সুলতানের ৬৫ কেজি ওজনের ‘সুলতান’, দাম ১ লাখ

ছবি: আগামীর সময়

ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমী একটি খাসি স্থানীয়দের নজর কেড়েছে। প্রায় ৬৫ কেজি ওজনের খাসিটির নাম ‘সুলতান’। মজার বিষয় হলো, খাসিটির মালিকের নামও সুলতান। এ কারণে এলাকায় এটি এখন ‘সুলতানের সুলতান’ নামেই পরিচিত।

খাসিটির মালিক সুলতান জানান, ছোটবেলা থেকেই তিনি খাসিটিকে সন্তানের মতো যত্ন করে বড় করেছেন। তাই এটিকে ঘিরে পরিবারের আলাদা আবেগ কাজ করে। প্রাকৃতিক খাবার, ঘাস, ভুসি ও ঘরোয়া পরিচর্যার মাধ্যমে খাসিটিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ফিড বা ওষুধ ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ইতোমধ্যে খাসিটির দাম এক লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। তবে আগ্রহী ক্রেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কিছুটা কম দামে বিক্রির সুযোগ রাখা হয়েছে বলে জানান মালিক।

স্থানীয়দের ভাষ্য, খাসিটির সুঠাম গঠন, চকচকে শরীর ও শান্ত স্বভাবের কারণে মানুষের আগ্রহ বেড়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে খাসিটি দেখছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে প্রশংসা করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিম উল্লেখ করেন, বর্তমানে অনেকেই খামারের পাশাপাশি বাসাবাড়িতেও কোরবানির পশু লালন-পালন করছেন। এতে ছোট পরিসরে পশু পালন করে বাড়তি আয় সম্ভব হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাড়ি থেকেই খাসিটির ন্যায্য মূল্য পাবেন মালিক।

সুলতানসৈয়দপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise