Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পূর্ব সুন্দরবন

একদিকে দস্যুদের আত্মসমর্পণ, অন্যদিকে জেলে অপহরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:৪৯
একদিকে দস্যুদের আত্মসমর্পণ, অন্যদিকে জেলে অপহরণ

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনাঞ্চল এখন অভয়ারণ্যে পরিণত হয়েছে দস্যুদের। একদিকে চলছে দস্যুদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ, আরেকদিকে জেলেদের অপহরণ করে চলেছে দস্যুরা। বঙ্গোপসাগর লাগোয়া বনের দক্ষিণের এই অংশে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান না চলায় অনেকটা নিরাপদে বিচরণ করছে বিভিন্ন দস্যুবাহিনী। এই সুযোগে বেপরোয়াভাবে জেলে-মৌয়ালদের অপহরণ করে আদায় করছে লাখ লাখ টাকা মুক্তিপণ।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরো ৬ জেলে অপহরণের শিকার হয়েছেন দস্যুদের হাতে। বুধবার (২০ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরদীপ ছাপড়াখালী এলাকার নদী থেকে জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস গ্রামের হাসিব (২১)।


আরও পড়ুন

পল্লবীতে কন্যা শিশুকে গলা কেটে হত্যা

১৯ মে ২০২৬

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে সুন্দরবনের ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় এই জাহাঙ্গীর বাহিনী।


সুন্দরবন সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে সুন্দরবনের দস্যু বাহিনীগুলোর মধ্যে জাহাঙ্গীর বাহিনী সবচেয়ে বড় বাহিনী। এই বাহিনীর অস্ত্রশস্ত্র ও সদস্য সংখ্যা সর্বাধিক। যে কারণে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জেলে-মৌয়ালদের কাছে পরিণত হয়েছে এক মুর্তিমান আতঙ্কে।

শরণখোলা উপজেলার রাজাপুর এলাকার অপহৃত জেলেদের মহাজন জানিয়েছেন, রাত ১২টার দিকে রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হানা দেয় দস্যুরা। এ সময় অস্ত্রের মুখে তারা ৬ জেলেকে অপহরণ করে করে নিয়ে যায়। একের পর এক অপহরণের ঘটনায় জেলেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। অনেকেই দস্যু আতঙ্কে বনে যেতে ভয় পাচ্ছেন। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও দরিদ্র জেলেরা। দস্যু ভয়ে একদিকে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে মুক্তিপণের টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। সুন্দরবন দস্যুমুক্ত করতে পূর্বের মতো র‌্যাবের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন জেলে-মহাজনরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানিয়েছেন, একদিন আগে ১২ জেলে অপহৃত হয়েছেন। তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরই মধ্যে আবারও ৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জাহাঙ্গীর বাহিনী। আতঙ্কে রয়েছেন জেলেরা। তবে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করার কথা জানিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনদস্যুঅপহরণ
    শেয়ার করুন:
    Advertisement
    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise