চট্টগ্রামে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে অভিযান শুরু হয়। রাস্তার দুই পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা কাঁচা পাকা স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। হামিদচর পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।



