Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্রশ্ন বাম নেতাদের

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন?

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:৪১
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন?

ছবি: আগামীর সময়

রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন, জানতে চেয়েছেন চট্টগ্রামের বাম নেতারা।

আজ সোমবার সন্ধ্যায় মার্কিন বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল দাবিতে নগরীতে গণপ্রচারণা কর্মসূচির পথসভায় এ প্রশ্ন তোলা হয়।

‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট চট্টগ্রাম’ নগরীর শাহ আমানত মার্কেট, হাজারি গলি, আন্দরকিল্লা ও চেরাগি পাহাড় মোড়ে এ কর্মসূচি পালন করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি অসম ও অন্যায্য উল্লেখ করে বাম নেতারা বললেন, ‘নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার বিতর্কিত এ চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী দরপত্র ছাড়াই মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনা হচ্ছে ৪৫ হাজার কোটি টাকার। কিনতে হবে সামরিক সরঞ্জামও। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র ৬৭১০টি পণ্যে শুল্কছাড় পাবে। এতে বাংলাদেশ বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে।’

‘চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে বাংলাদেশ কোনো বাণিজ্য চুক্তি করতে পারবে না। এ শর্ত বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।’

চুক্তি বাতিল না করলে বাংলাদেশ বড় বিপর্যয়ে পড়বে বলেও আশঙ্কা করলেন বাম নেতারা। বললেন, ‘মালয়েশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ভারত স্থগিত করেছে। আর আমাদের দেশে সরকার ও বিরোধী দল নীরব। সংসদেও তারা এ বিষয়ে কোনো কথা বলে না। এর রহস্য কী জনগণকে জানাতে হবে।’

বিভিন্ন পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সিপিবি সভাপতি অশোক সাহা, জেলা গণমুক্তি ইউনিয়ন সভাপতি রাজা মিঞা, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ ও সদস্য জাহেদুন্নবী কনক এবং বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়।

বাম নেতামার্কিন বাণিজ্যচুক্তিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ