Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ, প্রশিক্ষণ পাচ্ছেন ২৩৪ মশক নিয়ন্ত্রণ কর্মী

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২
শেয়ার করুন:
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ, প্রশিক্ষণ পাচ্ছেন ২৩৪ মশক নিয়ন্ত্রণ কর্মী

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশক নিয়ন্ত্রণ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।

আজ রবিবার সকালে চসিকের লাইব্রেরি ভবনের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

এতে এমএসএফের দুজন বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ সরাসরি মাঠকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণে সিটি করপোরেশনের (চসিক) ২৩৪ জন মশক ও ফগার কর্মী অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। চলতি মাসের পাঁচদিনে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।

কর্মশালায় মশার ধরন শনাক্ত করা, মশার জন্ম ও বংশবৃদ্ধির পরিবেশ, প্রজননস্থল ধ্বংস করার উপায় এবং নিরাপদভাবে ওষুধ ছিটানোর নিয়মকানুন হাতে-কলমে শেখানো হচ্ছে। একই সঙ্গে মাঠে দায়িত্ব পালনের সময় কর্মীদের নিজেদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। এমএসএফের পক্ষ থেকে চসিককে দেওয়া বিশেষ সুরক্ষাপোশাক ও সরঞ্জামাদিও (পিপিই) কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী কর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মাঠকর্মীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা যেখানে কাজ করবেন, মনে রাখবেন-আপনাদের একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে। নাগরিকদের দেওয়া করের টাকায় আমাদের বেতন হয়, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বও আমাদের। মশক নিধনকর্মীদের দায়িত্ব কেবল ওষুধ ছিটানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে মানুষের জীবনের সুরক্ষা সরাসরি জড়িত।’

চট্টগ্রামডেঙ্গুপ্রশিক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে