Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এগুলো নাকি ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমনের অস্ত্র!

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৮:১৩
এগুলো নাকি ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমনের অস্ত্র!

দুটি দেশীয় তৈরি এলজি। জং ধরা লোহার পাইপ। ভাঙাচোরা কাঠের বাট। একটির ট্রিগারের অবস্থাও বেজায় করুণ। অস্ত্রগুলো দেখে ব্যবহারের উপযোগী বলে মনে হওয়ার কোনো কারণ নেই। একটি বিদেশি আধাপুরনো পিস্তল, ২টি বুলেট ও ম্যাগাজিন। একটি ধান কাটার কাঁচি। একটি কাঠের হাতলের হাসুয়া।

দেশ জুড়ে তোলপাড় তুলে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অস্ত্রভাণ্ডারের অস্ত্র এগুলো। বলছে জেলা পুলিশ।

তাদের ভাষ্য, ইমনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে।

একে-৪৭ রাইফেল, নাইন এমএম পিস্তল, সাব-মেশিনগান, নাইন শ্যুটার গানের যুগে এসব দেশীয় অস্ত্র যে কারোর মনে সন্দেহ জাগাবে। এরকম দুর্বল অস্ত্রভাণ্ডার শীর্ষ সন্ত্রাসীর ভয়ংকর রূপকে কখনো প্রতিফলিত করে না। এতে অপরাধের বোঝা হালকা হয়, মামলা দুর্বল হয়ে পড়ে। জনমনে সন্দেহ বাড়ে। বিচারালয়ে যৌক্তিক বিচার মেলে না। দিনশেষে পুলিশসহ আদালত অঙ্গনের বিভিন্ন পর্যায়ে চলে দেনদরবার ও লেনদেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বললেন, ‘অস্ত্র নতুন হোক বা পুরনো হোক অপরাধ প্রমাণিত হলে সাজা একই। কিন্তু এমন ভাঙাচোরা দেখলে জনমনে প্রশ্ন ওঠে।’

শীর্ষ সন্ত্রাসীর মরিচা পড়া ভাঙাচোরা এসব অস্ত্রশস্ত্র নিয়ে হাস্যরস সৃষ্টি হয় সংবাদ সম্মেলনেও। ডেভিড ইমনের নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্রের মহড়ার ভিডিও ফুটেজে শটগান, বিদেশি পিস্তলসহ অত্যাধুনিক আরও বিভিন্ন আগ্নেয়াস্ত্র দেখা গেছে। গত ১৩ জুন রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল আলম চৌধুরীকে খুনের সময় এমন ভারী অস্ত্রের ব্যবহারও দেখেছে সকলে।

আজ বৃহস্পতিবার সকালে ডেভিড ইমনসহ গ্রেপ্তার চার সন্ত্রাসীকে নিয়ে সংবাদ সম্মেলনে আসা চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম মরিচা ধরা অস্ত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।

জবাবে এসপি বললেন, ‘আমরা যে গ্রেপ্তারের চেষ্টা করছি সেটা আসলে তারা জেনে গিয়েছিল। এজন্য হয়তো ডেভিড ইমন তার নিজ এলাকা ফটিকছড়ির কাঞ্চননগরে অস্ত্রগুলো রেখে এসেছিল। এমনও হতে পারে সেগুলো একমাস আগে রেখেছিল। এভাবে থাকলে জং ধরে যায় অনেককিছু। এটা স্বাভাবিক। লোহার জিনিস। সেভাবেই আমরা উদ্ধার করেছি।’

ডেভিড ইমনের কাছে কী পরিমাণ অস্ত্র আছে সেটার তথ্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বের করা হবে বলেও জানালেন এসপি।

বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। কেউ কেউ তাকে শয়তান ইমন বলেও ডাকে। যশোর থেকে গতকাল ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামডেভিড ইমনঅস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি