Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কাজে ফিরলেন শ্রমিকরা, পাঁচ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বন্দর

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৯
শেয়ার করুন:
কাজে ফিরলেন শ্রমিকরা, পাঁচ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বন্দর

পাঁচ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানামার কাজ শুরু। ছবি: আগামীর সময়

পাঁচ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তারা কাজে যোগ দেন। ক্রেন অপারেটররা কাজ শুরু করার পর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামাও শুরু হয়। এর আগে আন্দোলনরত শ্রমিকদের সাতজন প্রতিনিধিকে বন্দর ভবনে ডেকে বৈঠক করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম।

বৈঠকের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত রেখে কাজে ফেরার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। তবে কী সমঝোতার ভিত্তিতে তারা কাজে ফিরেছেন, তা জানা যায়নি।

বৈঠকে অংশ নেওয়া ক্রেন অপারেটর মামুন খান কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রাচুইটি ভাতা ও বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। এ সময় জাহাজ থেকে পণ্যভর্তি কনটেইনার ওঠা-নামা বন্ধ হয়ে যায়। টার্মিনালের ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও।


আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

১৭ নভেম্বর ২০২৬

শ্রমিকদের কর্মবিরতিতে এনসিটি ও সিসিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানি পণ্য ওঠা-নামা ও পরিবহন ব্যাহত হয়। বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্দর পরিচালক শ্রমিকদের সাত প্রতিনিধিকে ডেকে বৈঠক করেন।

এক ক্রেন অপারেটর জানিয়েছেন, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিতে পারে। এতে এনসিটিতে কর্মরত শ্রমিকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আশঙ্কা থেকেই তারা একযোগে আন্দোলনে নেমেছেন।

তার ভাষ্য, সিসিটিও বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া এগোচ্ছে। কর্মসংস্থান নিয়ে একই ধরনের উদ্বেগ থেকে সিসিটির শ্রমিকেরাও আন্দোলনে যোগ দিয়েছেন।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠা-নামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটিতে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটিতে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠা-নামা হয়।

এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ কনসেশন চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। ততদিন পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

চট্টগ্রাম বন্দরশ্রমিকদের কর্মবিরতিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন