Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এবার এনসিটি বিদেশিদের দেয়া প্রতিহত করবে বন্দর রক্ষা কমিটি

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৪:১৫
এবার এনসিটি বিদেশিদের দেয়া প্রতিহত করবে বন্দর রক্ষা কমিটি

এনসিটি, সিসিটিসহ চট্টগ্রাম বন্দরের যেকোনো স্থাপনা দেশী বিদেশী মালিকানায় ইজারা না দেয়ার দাবিতে বন্দরমুখে পদযাত্রা করে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। আগ্রাবাদ মোড় থেকে সকালে তোলা ছবি। রনি দে, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও অন্য টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগের প্রতিবাদে পদযাত্রা ও সমাবেশ করেছে বন্দর রক্ষা কমিটি। নেতাদের দাবি এটি শুধু চট্টগ্রাম বন্দরের প্রশ্ন নয়, বরং দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়। দেশের দক্ষ জনশক্তিকে উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে বলেও তারা ঘোষণা দেন।

পাশাপাশি আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আজ সোমবার (৩ আগস্ট) নগরীর আগ্রাবাদ মোড়ে বন্দর রক্ষা কমিটির এক পদযাত্রা ও সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। এ সময় স্লোগানে বলতে থাকেন, ‘আমার বন্দর, আমার মা—বিদেশিদের দেব না’, ‘রক্ত দেব, জান দেব, বন্দর দেব না’, ‘এনসিটি এনসিটি বিদেশিদের দেব না’।

বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেছেন, ‘বর্তমান নির্বাচিত সরকারকে বিব্রত করা আন্দোলনের উদ্দেশ্য নয়। বরং যারা সরকারকে বিতর্কিত করতে চায় এবং ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে চায়, তাদের অপচেষ্টা প্রতিহত করতেই এই আন্দোলন। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড। দেশের অন্য বন্দরের তুলনায় এর গুরুত্ব অনেক বেশি। এ কারণেই দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী এই বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। শ্রমিক-কর্মচারীদের রক্ত-ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠা এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না।’

বন্দর রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক শ্রমিক নেতা তপন দত্ত বললেন, ‘বন্দর রক্ষার এই আন্দোলন নতুন নয়। ১৯৯৭ সাল থেকেই শ্রমিকরা এ আন্দোলন করে আসছেন। বিভিন্ন সরকারের আমলেও আন্দোলন দমনের চেষ্টা হয়েছে, কিন্তু শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে যাননি।
পাঁচ দিন বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য শ্রমিকরা দায়ী নয়। কনটেইনার রাখার জায়গার সংকটের কারণেই সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শ্রমিকদের ওপর দায় চাপিয়ে প্রকৃত সমস্যা আড়াল করা উচিত নয়।’

সমাবেশে বক্তারা আরও জানান, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ কার্যক্রম এই বন্দরকে ঘিরেই পরিচালিত হয়। তাই বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া বা পরিচালনার দায়িত্ব হস্তান্তরের যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ পদযাত্রা বের করেন। বন্দর অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দিলে সেখানেই শেষ করা হয় পদযাত্রা।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বন্দর রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল ও যুবদলের নেতারা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস